অভিজিৎ সরকার হত্যা-মামলায় আরও এক অভিযুক্ত গ্রেফতার
কলকাতা, ১১ আগস্ট (হি.স.) : ২০২১ সালে ভোটপরবর্তী হিংসার শিকার, বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যার মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। গত সপ্তাহে এই মামলায় পলাতক অরূপ দাসকে অসম থেকে গ্রেফতার করা হয়েছিল। মঙ্গলবার মধ্যমগ্রাম থেকে গ্রেফতার হলে
গ্রেফতার


কলকাতা, ১১ আগস্ট (হি.স.) : ২০২১ সালে ভোটপরবর্তী হিংসার শিকার, বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যার মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল সিবিআই। গত সপ্তাহে এই মামলায় পলাতক অরূপ দাসকে অসম থেকে গ্রেফতার করা হয়েছিল।

মঙ্গলবার মধ্যমগ্রাম থেকে গ্রেফতার হলেন বিশাল পাল ওরফে গোপাল দাস নামে এক ব্যক্তি।

গত জুলাই মাসে নারকেলডাঙায় ভোট পরবর্তী হিংসা এবং বিজেপি কর্মী অভিজিতের হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। কলকাতার নগর দায়রা আদালতে চার্জ গঠন করেন বিচারক।

১৯ জনের তালিকায় রয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক পরেশ পালের নাম। পুলিশের কয়েক জন প্রাক্তন আধিকারিকও অভিযুক্তের তালিকায় রয়েছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande