নাহানে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত সিরমৌর ফেস্টিভ্যাল
নাহান, ১১ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের সিরমৌর জেলার সদর শহর নাহান। আগামী ৯ থেকে ১৭ সেপ্টেম্বর সেখানে অনুষ্ঠিত হবে পঞ্চম ‘স্টেপকো সিরমৌর ফেস্টিভ্যাল’। ঐতিহাসিক চৌগান ময়দানে বসবে এই উৎসবের আসর। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে সাংস্কৃতিক সন্ধ্
নাহানে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর সিরমৌর ফেস্টিভ্যাল


নাহান, ১১ আগস্ট (হি.স.) : হিমাচল প্রদেশের সিরমৌর জেলার সদর শহর নাহান। আগামী ৯ থেকে ১৭ সেপ্টেম্বর সেখানে অনুষ্ঠিত হবে পঞ্চম ‘স্টেপকো সিরমৌর ফেস্টিভ্যাল’। ঐতিহাসিক চৌগান ময়দানে বসবে এই উৎসবের আসর।

১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত থাকছে সাংস্কৃতিক সন্ধ্যা। সেখানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি রাজ্যের পাহাড়ি গায়ক ও পাঞ্জাবি শিল্পীরা অংশ নেবেন। এছাড়াও বেবি শো, বডি বিল্ডিং এবং ‘মিস্টার সিরমৌর’ প্রতিযোগিতার আয়োজন করা হবে।

মঙ্গলবার নাহানে এই কথা জানান স্টেপকো সংস্থার সভাপতি রচিত কাঁওয়ার। তিনি বলেন, প্রতি বছরই সংস্থার উদ্যোগে সিরমৌর ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এবারের উৎসবের মূল লক্ষ্য বিভিন্ন ক্ষেত্রে স্থানীয় প্রতিভাদের মঞ্চ দেওয়া।

উৎসবে শিশু, মহিলা ও প্রবীণদের জন্যও একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর জন্য চলতি আগস্ট মাস থেকেই অডিশন শুরু হবে বলে জানান তিনি।

সংস্থার সদস্য অমিত আত্রি জানান, ‘নো প্রফিট, নো লস’ ভিত্তিতে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিযোগীদের প্রতিভার ভিত্তিতে ওয়েব সিরিজে কাজের সুযোগও দেওয়া হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande