চিকিৎসায় গাফিলতির অভিযোগে নাবালিকার মৃত্যুর অভিযোগ, উত্তেজনা চাঁচলের হাসপাতালে
মালদা, ১১ আগস্ট (হি.স.): চিকিৎসায় গাফিলতির জেরে এক নাবালিকার মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত নাবালিকার বয়স বছর আট। সে হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর এলাকার বাসিন্দা ছিল। ঘটনাকে ঘিরে হাসপাতা
চিকিৎসায় গাফিলতির অভিযোগে নাবালিকার মৃত্যুর অভিযোগ, উত্তেজনা চাঁচলের হাসপাতালে


মালদা, ১১ আগস্ট (হি.স.): চিকিৎসায় গাফিলতির জেরে এক নাবালিকার মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়ায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। মৃত নাবালিকার বয়স বছর আট। সে হরিশ্চন্দ্রপুরের দৌলতপুর এলাকার বাসিন্দা ছিল। ঘটনাকে ঘিরে হাসপাতাল চত্বরে ব্যাপক ক্ষোভ দেখা দেয়, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।

মৃতের পরিবার সূত্রে এ দিন জানা গেছে, তীব্র জ্বর নিয়ে ওই নাবালিকাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরিবারের লোকজনের অভিযোগ, ভর্তি করার পর শিশুটির অবস্থার অবনতি হলেও শিশুবিভাগের কর্তব্যরত চিকিৎসক সময়মতো সঠিক চিকিৎসা শুরু করেননি। দীর্ঘক্ষণ ফেলে রাখার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে আচমকাই মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের কথা জানানো হয়। পরিবারের দাবি, চাঁচল হাসপাতাল থেকে বের করার পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই নাবালিকা।

শিশুটির মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজন ও স্থানীয় বাসিন্দারা। শিশুবিভাগের কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে তাঁরা হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তৈরি হয় চরম উত্তেজনা। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও চিকিৎসায় গাফিলতির সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত চিকিৎসক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande