শ্রীনগরে পথ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু
শ্রীনগর, ১১ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে নিশাত এলাকার ক্রাল সাঙ্গরিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর পঁচিশের এক তরুণীর। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় দেড়টা নাগাদ একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্
শ্রীনগরে পথ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু


শ্রীনগর, ১১ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে নিশাত এলাকার ক্রাল সাঙ্গরিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল বছর পঁচিশের এক তরুণীর। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে।

মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত প্রায় দেড়টা নাগাদ একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। এরপর গাড়িটি উল্টে যায়।

দুর্ঘটনায় গাড়িতে থাকা এক তরুণী গুরুতর আহত হন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতার পরিচয় শ্রীনগরের বরবর শাহ এলাকার বাসিন্দা টোবোয়া আয়ুব হিসেবে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande