বন্দেমাতরম পরিবেশনের সময় সোনিয়া গান্ধীর প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন অগ্নিমিত্রার
কলকাতা, ১৫ আগস্ট (হি. স. ) : শনিবার কংগ্রেস কার্যালয়ে বন্দেমাতরম পরিবেশনের সময় সোনিয়া গান্ধীর প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। প্রথম তিন ঘন্টায়, রাত ৮টা ৫০-এ ৩২৪টি প্রতিক্রিয়া এসেছে। অগ্নিমিত্রা সামাজিক ম
মন্ত্রী অগ্নিমিত্রা পাল


কলকাতা, ১৫ আগস্ট (হি. স. ) : শনিবার কংগ্রেস কার্যালয়ে বন্দেমাতরম পরিবেশনের সময় সোনিয়া গান্ধীর প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

প্রথম তিন ঘন্টায়, রাত ৮টা ৫০-এ ৩২৪টি প্রতিক্রিয়া এসেছে।

অগ্নিমিত্রা সামাজিক মাধ্যমে লিখেছেন, “আজ কংগ্রেস কার্যালয়ে বন্দেমাতরম পরিবেশনের সময় সোনিয়া গান্ধীর প্রতিক্রিয়া নিঃসন্দেহে কিছু প্রশ্ন সামনে আনে।

গানটি চলাকালীন তাঁকে গাইতে দেখা যায়নি—এমনকি একটি লাইনও নয়। বরং পরিবেশনের মাঝেই তাঁর পক্ষ থেকে গানটি থামানোর ইঙ্গিত রয়েছে বলে দৃশ্যত মনে হয়েছে। এর পেছনে সুনির্দিষ্ট কারণ কী ছিল, তা অবশ্যই সংশ্লিষ্টরাই বলতে পারবেন।

তবে বন্দেমাতরম শুধু একটি গান নয়—ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় চেতনার ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত একটি প্রতীক। সেই জায়গা থেকে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের এমন দৃশ্যমান অনাগ্রহ স্বাভাবিকভাবেই মানুষের মনে নানা প্রশ্ন তৈরি করতে পারে।

আর সেই প্রশ্নটাই আজ প্রাসঙ্গিক—যে দলের ঐতিহাসিকভাবে দেশের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে এত গভীর সম্পর্ক, সেই দলের নেতৃত্বের জাতীয় চেতনার প্রতীকগুলির প্রতি দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে দেশের রাজনীতিকে কোন পথে নিয়ে যাবে?”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande