
আরামবাগ ,১৫আগস্ট (হি.স.): যথাযোগ্য মর্যাদা ও উৎসাহের সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস পালিত হলো আরামবাগে। শনিবার আরামবাগ মহকুমা শাসকের কার্যালয় এবং আরামবাগ উপ-সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন আরামবাগের মহকুমা শাসক রবি কুমার।
মহকুমা শাসকের কার্যালয়ের সামনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ‘আরামবাগের গান্ধী’ প্রফুল্ল চন্দ্র সেনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মহকুমা শাসক রবি কুমার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের পুলিশ আধিকারিক সন্দীপ নন্দী এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।
এরপর বন্দেমাতরম গান ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শহীদদের স্মৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রশাসনের আধিকারিক, পুলিশ, জনপ্রতিনিধি-সহ বিভিন্ন স্তরের মানুষ। দেশাত্মবোধক পরিবেশে এদিনের অনুষ্ঠান ঘিরে আরামবাগে ছিল উৎসবের আবহ।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA