হর ঘর তিরঙ্গা: স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজে হল পতাকা উত্তোলন,আয়োজিত বিশেষ অনুষ্ঠান
কলকাতা, ১৫ আগস্ট ( হি. স.): সালটা ১৯৪৭ এর ১৫ আগস্ট। বহু রক্তক্ষয়ী সংগ্রামের পর অবশেষে ভারতের আকাশে উঠল স্বাধীনতার সূর্য। দীর্ঘ ৮৯ বছর পটপরিবর্তনের পর এবছর ভারতের স্বাধীনতা দিবস পদার্পন করল ৮০ তম বর্ষে। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা অভিযা
স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজে হল পতাকা উত্তোলন,আয়োজিত বিশেষ অনুষ্ঠান


স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজে হল পতাকা উত্তোলন,আয়োজিত বিশেষ অনুষ্ঠান


স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজে হল পতাকা উত্তোলন,আয়োজিত বিশেষ অনুষ্ঠান


স্বাধীনতা দিবসে আশুতোষ কলেজে হল পতাকা উত্তোলন,আয়োজিত বিশেষ অনুষ্ঠান


কলকাতা, ১৫ আগস্ট ( হি. স.): সালটা ১৯৪৭ এর ১৫ আগস্ট। বহু রক্তক্ষয়ী সংগ্রামের পর অবশেষে ভারতের আকাশে উঠল স্বাধীনতার সূর্য। দীর্ঘ ৮৯ বছর পটপরিবর্তনের পর এবছর ভারতের স্বাধীনতা দিবস পদার্পন করল ৮০ তম বর্ষে। স্বাধীনতা দিবস উপলক্ষে হর ঘর তিরঙ্গা অভিযান কর্মসূচিতে মেতে উঠেছে সারা দেশ। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে তাই আরও একপা বাড়িয়ে দিতে দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজে সেমিনার এন্ড প্রোগ্রাম অর্গানাইজিং কমিটি এবং আইকিউএসি- র যৌথ উদ্যোগে পালিত হয় এই বিশেষ দিন । ১৫ আগস্ট সকাল ১১ টায় কলেজের প্রধান স্থপতির ছাদে কলেজ পড়ুয়া সহ অন্যান্য অধ্যক্ষদের উপস্থিতিতে কলেজের প্রধান অধ্যক্ষ উত্তোলন করে জাতীয় পতাকা। পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে কলেজ এনসিসি ইউনিটের তরফ থেকে হয় বিশেষ কুজকাওয়াজ । পতাকা উত্তোলনের পর গাওয়া হয় বন্দেমাতরম।

এরপর কলেজ কমন রুমে ভারত মাতা , ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ঋষি অরবিন্দ ঘোষ এবং স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছবিতে কলেজের প্রধান অধ্যক্ষ মানস কবি- র মাল্যদান পর্বের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা দিবসের প্রাসঙ্গিকতা তুলে ধরে ক্রমেই দেশপ্রেমের বার্তা দেন অধ্যক্ষ মানস কবি। এর পাশাপাশি সারা দেশ জুড়ে পালিত হওয়া হর ঘর তিরঙ্গা অভিযানের তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে কলেজ পড়ুয়ারা পরিবেশন করেন নৃত্য এবং সঙ্গীত । এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ' জন - গণ - মন পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় এদিনের অনুষ্ঠান।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande