
নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): ভারতের ৮০-তম স্বাধীনতা দিবসে বিদেশ থেকে এল শুভেচ্ছা। সমস্ত ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। শুভেচ্ছা বার্তায় তিনি জানিয়েছেন, ভারতের ৮০-তম স্বাধীনতা দিবস উদযাপনকারী সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। একটি মুক্ত ও স্বাধীন ভারতের পথচলা মোটেও সহজ ছিল না; কিন্তু অদম্য ইচ্ছাশক্তি, বিশ্বাস ও সংকল্পের জোরে এর সূচনা এক উজ্জ্বল ও আশাব্যঞ্জক নতুন অধ্যায়ের জন্ম দিয়েছিল। সেই অসাধারণ দিনটির পর থেকে গত আট দশকে ভারত ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং দ্রুততম ক্রমবর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে ভারতের বিশাল সাফল্য ও অসীম সম্ভাবনা আমাদের অভিভূত করে। আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক সফরের সময় আমি যেমনটি বলেছিলাম—আমাদের সম্পর্ক এখন আগের চেয়ে অনেক বেশি তাৎপর্যপূর্ণ; আর এখানে তাঁকে দেওয়া প্রাণবন্ত সংবর্ধনার মধ্য দিয়েই সেই সত্যটি স্পষ্টভাবে ফুটে উঠেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ