
শিলিগুড়ি, ১৫ আগস্ট ( হি. স.) : সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-র নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার সদর দফতর কদম তলাসহ এর অধীনস্থ সেক্টর সদর দফতর ও ব্যাটালিয়নগুলিতে অত্যন্ত দেশপ্রেম, জাঁকজমক ও উদ্দীপনার সঙ্গে ৮০তম স্বাধীনতা দিবস পালিত হলো।
এই বিশেষ উপলক্ষে বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল (আইজি) মুকেশ ত্যাগী কদম তলাস্থিত বিএসএফ ক্যাম্পে জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি সমস্ত বিএসএফ জওয়ান এবং তাঁদের পরিবারবর্গকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি দেশের স্বাধীনতার জন্য সর্বস্ব ত্যাগকারী বীর স্বাধীনতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
নিজের বক্তব্যে ইন্সপেক্টর জেনারেল বলেন, স্বাধীনতা কেবল একটি অধিকার নয়, এটি অত্যন্ত গুরুদায়িত্বও বটে। প্রতিটি নাগরিকের উচিত জাতীয় গৌরব ও দায়বদ্ধতার অনুভূতি নিয়ে নিজ নিজ কর্তব্য পালন করা এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে অবদান রাখা।
অন্যদিকে, সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে স্থানীয় বাসিন্দারাও বিএসএফ-এর এই স্বাধীনতা দিবস উদযাপনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সীমান্ত এলাকা ও বিএসএফ জওয়ানদের এই যৌথ অংশগ্রহণ দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রতি তাঁদের দৃঢ় অঙ্গীকারকে আরও একবার স্পষ্ট করে তুলে ধরেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি