
মেক্সিকো সিটি, ১৫ আগস্ট (হি.স.):
অ্যাটলেটিকো মাদ্রিদে প্রত্যাশিত দলবদলের আগে টটেনহ্যাম হটস্পারের অধিনায়ক ক্রিশ্চিয়ান রোমেরো শুক্রবার ক্লাবকে বিদায় জানিয়েছেন ।
আর্জেন্টিনার এই ডিফেন্ডার, যিনি ২০২১ সালে স্পার্সে যোগ দেন এবং গত বছর অধিনায়ক নিযুক্ত হন, উত্তর লন্ডনে পাঁচটি মরসুম কাটানোর পর ক্লাব ও ভক্তদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে একটি বার্তা পোস্ট করেছেন।
“একসাথে কাটানো জীবন ও অর্জনগুলোর জন্য স্মৃতিতে ভরা হৃদয় এবং অপরিসীম গর্ব নিয়ে আমি বিদায় নিচ্ছি,” রোমেরো লিখেছেন।
রোমেরো টটেনহ্যামকে ২০২৪-২৫ ইউরোপা লিগ জিততে সাহায্য করেন, যা ছিল ২০০৮ সালের পর ক্লাবটির প্রথম শিরোপা, এবং উয়েফা কর্তৃক এই প্রতিযোগিতার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি