হুগলি জেলাশাসক দফতরে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন
হুগলি , ১৫ আগস্ট (হি.স.): যথাযোগ্য মর্যাদায় হুগলি জেলাশাসক দফতরে পালিত হলো দেশের ৮০ তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন ও দেশাত্মবোধক পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরী এবং চুঁচুড
জেলাশাসকের দপ্তরে উত্তোলিত হচ্ছে স্বাধীনতা দিবসের পতাকা


হুগলি , ১৫ আগস্ট (হি.স.): যথাযোগ্য মর্যাদায় হুগলি জেলাশাসক দফতরে পালিত হলো দেশের ৮০ তম স্বাধীনতা দিবস। জাতীয় পতাকা উত্তোলন ও দেশাত্মবোধক পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরী এবং চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ-সহ প্রশাসনের আধিকারিক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের পাশাপাশি এদিন বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযানে অংশ নেন উপস্থিত অতিথিরা। পরিবেশ রক্ষা এবং পরিচ্ছন্নতার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাধীনতার গৌরবময় দিনে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।

বৃক্ষরোপণ ও স্বচ্ছতা অভিযানের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন সমাজ গড়ার বার্তা তুলে ধরা হয়। স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রশাসনের এই উদ্যোগে দেশপ্রেমের পাশাপাশি পরিবেশ সচেতনতার বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande