জম্মু ও কাশ্মীরে রাস্তা থেকে পিছলে নদীতে পড়ল গাড়ি, মৃত্যু ৫ জনের
শ্রীনগর, ১৫ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় রাস্তা থেকে পিছলে চেনাব নদীতে পড়ল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গাড়িতে থাকা ৫ জনের। ডিসি পঙ্কজ কুমার শর্মা বলেছেন, “শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ দামদুরুর একটি প্রকল্পে কর্মরত শ্রমিকদে
জম্মু ও কাশ্মীরে রাস্তা থেকে পিছলে নদীতে পড়ল গাড়ি, মৃত্যু ৫ জনের


শ্রীনগর, ১৫ আগস্ট (হি.স.): জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলায় রাস্তা থেকে পিছলে চেনাব নদীতে পড়ল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে গাড়িতে থাকা ৫ জনের। ডিসি পঙ্কজ কুমার শর্মা বলেছেন, “শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ দামদুরুর একটি প্রকল্পে কর্মরত শ্রমিকদের নিয়ে যাওয়া একটি গাড়ি প্রায় ২০০-৩০০ ফুট নিচে খাদে পড়ে যায়। আমরা এখনও পর্যন্ত পাঁচটি মৃতদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মৃতদেহগুলি দাচানে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার সময় গাড়িতে আরও কেউ ছিলেন কি না, তা আমরা এখন নিশ্চিত হওয়ার চেষ্টা করছি; কারণ গাড়িটিই এখনও খুঁজে পাওয়া যায়নি।”

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কিস্তওয়ার জেলার দাচান এলাকায় একটি মাহিন্দ্রা স্করপিও গাড়ি রাস্তা থেকে পিছলে চেনাব নদীতে পড়ে যায়। গাড়িটি ড্যাংদারু থেকে সাউন্ডারের দিকে যাওয়ার পথে রাস্তা থেকে পিছলে গিয়ে চেনাব নদীতে পড়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে ৫টি দেহ উদ্ধার হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande