অরুণাচল প্রদেশে ভূমিধস ও হড়পা বানে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা সদস্য
ইটানগর, ১৫ আগস্ট (হি.স.): অরুণাচল প্রদেশে ভূমিধস ও হড়পা বানে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও নিখোঁজ ৫ সেনা সদস্য। অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট হড়পা বানে সেনাবাহিনীর দু''টি আশ্রয়কেন্দ্র ভেসে যাওয়ায় পাঁচজন সেনা সদস্য নিখোঁজ
অরুণাচল প্রদেশে ভূমিধস ও হড়পা বানে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা সদস্য


ইটানগর, ১৫ আগস্ট (হি.স.): অরুণাচল প্রদেশে ভূমিধস ও হড়পা বানে মৃত্যু হয়েছে ৪ জনের। এছাড়াও নিখোঁজ ৫ সেনা সদস্য। অরুণাচল প্রদেশের দিবাং ভ্যালি জেলায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট হড়পা বানে সেনাবাহিনীর দু'টি আশ্রয়কেন্দ্র ভেসে যাওয়ায় পাঁচজন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন; অন্যদিকে, আপার সুবানসিরি জেলায় সড়ক নির্মাণের একটি স্থানে বড় ধরনের ভূমিধসে ৪ জন মারা গিয়েছেন।

রাজ্যের জরুরি কার্যক্রম কেন্দ্রের তথ্য অনুযায়ী, ঘটনা দুটিই শুক্রবার সন্ধ্যায় ঘটে। আপার সুবানসিরি জেলার কেওজারিং-বায়চিং সড়ক নির্মাণ এলাকায় ভূমিধসের ঘটনাটি ঘটে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়লেও এই ঘটনায় চারজনের—টাডু বাকি, তাজি রাই, মার্কোশ বসুমাতারি এবং বাবুল আলি—মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আপার সুবানসিরির জেলা দুর্যোগ ব্যবস্থাপনা আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র বাবুল আলির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের দেহ উদ্ধারের চেষ্টা চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande