
ব্যারাকপুর, ১৫ আগস্ট (হি.স.): ভারতের ৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যপাল আর এন রবি শনিবার সকালে ব্যারাকপুর গান্ধী ঘাটে প্রার্থনাসভায় যোগ দেন। দেশাত্মবোধক গান শোনেন রাজ্যপাল। এরপর গান্ধী স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে উপস্থিত স্কুল পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন তিনি। রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পা গৌরি সারিয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। যোগ দেন বিশেষ প্রার্থনা সভায়, উপস্থিত স্কুল পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন। রাজ্যপাল আর এন রবি এদিন ঋষি অরবিন্দ জয়ন্তীতে কলকাতার শ্রী অরবিন্দ ভবনে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ