বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সোমবার অতি প্রবল বৃষ্টির আশঙ্কা
কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, গত ২১ দিনে বঙ্গোপসাগরে এটি ষষ্ঠ নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ সোমবার ভোরে
অন্বেষা ভট্টাচার্য


কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): ফের নিম্নচাপের ভ্রুকুটি বঙ্গোপসাগরে। আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, গত ২১ দিনে বঙ্গোপসাগরে এটি ষষ্ঠ নিম্নচাপ। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আগামী ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ সোমবার ভোরে নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে দক্ষিণবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা।

শনিবার সন্ধ্যার পর দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। রবিবার পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা ও হাওড়ায় ১০০-১২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।

সোমবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে সর্বোচ্চ ২৮০-৩০০ মিলিমিটার পর্যন্ত অতি প্রবল বৃষ্টির পূর্বাভাস। পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ায় ১২০-২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ১২০-১৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মঙ্গলবার নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে গিয়ে পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টি ঘটাতে পারে।

এদিকে ১৫ থেকে ১৮ অগস্ট পর্যন্ত উত্তাল সমুদ্রের কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande