স্বাধীনতা দিবস ত্যাগ, সংগ্রাম ও বলিদানের স্মরণ করার দিন : রাজীব বিন্দল
নাহান, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস শুধু আনন্দ-উৎসবের দিন নয়, দেশের স্বাধীনতার জন্য অসংখ্য মানুষের ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদান স্মরণ করারও দিন। এমনই মন্তব্য করলেন বিজেপির হিমাচল প্রদেশের সভাপতি ড. রাজীব বিন্দল। শনিবার নাহান বিধানসভা এলাকার কৌলা
স্বাধীনতা দিবস ত্যাগ, সংগ্রাম ও বলিদানের স্মরণ করার দিন : রাজীব বিন্দল


নাহান, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস শুধু আনন্দ-উৎসবের দিন নয়, দেশের স্বাধীনতার জন্য অসংখ্য মানুষের ত্যাগ, সংগ্রাম ও আত্মবলিদান স্মরণ করারও দিন। এমনই মন্তব্য করলেন বিজেপির হিমাচল প্রদেশের সভাপতি ড. রাজীব বিন্দল। শনিবার নাহান বিধানসভা এলাকার কৌলাওয়ালা ভূড়ে পঞ্চায়েত আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার আগে তিনি জাতীয় পতাকা উত্তোলন করে শ্রদ্ধা জানান।

রাজীব বিন্দল বলেন, দীর্ঘ প্রায় এক হাজার বছরের সংগ্রাম এবং অগণিত মানুষের আত্মত্যাগের পর দেশ স্বাধীনতা অর্জন করেছে। স্বাধীনতার জন্য হাজার হাজার বীর তাঁদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের ত্যাগের কারণেই আজ স্বাধীন দেশে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছেন দেশের মানুষ।

তিনি বলেন, স্বাধীনতা দিবস আনন্দ ও গর্বের দিন হলেও একই সঙ্গে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী এবং বীর শহিদকে স্মরণ করার দিন, যাঁরা দেশের জন্য নিজেদের সর্বস্ব ত্যাগ করেছিলেন। তাঁদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।

দেশের বর্তমান উন্নয়নের প্রসঙ্গ তুলে বিন্দল বলেন, স্বাধীনতার এই দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’-এর সংকল্পকে বাস্তবায়িত করার দায়িত্বও নাগরিকদের নিতে হবে। দেশের প্রতিটি মানুষের সুখ, সমৃদ্ধি ও কল্যাণের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে। জাতীয় ঐক্য, অখণ্ডতা এবং দেশের অগ্রগতির জন্য প্রত্যেক নাগরিককে নিজের কর্তব্য সততার সঙ্গে পালন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে দেশসেবার স্বীকৃতিও দেওয়া হয়। এলাকার ৪০ জন প্রাক্তন সেনাকর্মী ও সেনাকর্মীদের পরিবারের সদস্যকে সম্মানিত করা হয়। দেশের সুরক্ষা ও রাষ্ট্রসেবায় তাঁদের অবদানের কথা স্মরণ করে তাঁদের ত্যাগ, নিষ্ঠা ও সেবাভাবের প্রতি শ্রদ্ধা জানান রাজীব বিন্দল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande