
আরামবাগ , ১৫ আগস্ট (হি.স.): ৮০ তম স্বাধীনতা দিবস উপলক্ষে খানাকুল ২ নম্বর বিডিও অফিসে জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশ নেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ।
স্বাধীনতা দিবসের এই বিশেষ দিনে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি পরিবেশ সুরক্ষার বার্তাও তুলে ধরা হয়। আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুস্থ পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্বের কথা তুলে ধরেন উপস্থিতরা।
বিধায়ক সুশান্ত ঘোষ বলেন, স্বাধীনতার চেতনাকে অর্থবহ করে তুলতে দেশপ্রেমের পাশাপাশি পরিবেশ রক্ষার দায়িত্বও পালন করতে হবে। সবুজ থাকুক ভারত, গর্বের সঙ্গে উড়ুক তেরঙ্গা—এই বার্তাকে সামনে রেখেই এদিনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA