
শ্রীনগর, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরের ওমর আব্দুল্লাহ শনিবার জাতীয় পতাকা উত্তোলন করেন। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের সরকার জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক নিশ্চয়তা পুনরুদ্ধার করতে এবং জম্মু ও কাশ্মীরকে উন্নয়নের পথে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই লক্ষ্যগুলি পূরণের জন্য কাজ করব।
ওমর আব্দুল্লাহ আরও বলেন, এখন যখন আমি সীমান্তের ওপারে এবং নিয়ন্ত্রণরেখার ওপারে সেখানকার পরিস্থিতি দেখি, তখন উপলব্ধি করি ৮০ বছর আগে আমাদের নেতারা আমাদের জন্য যে সিদ্ধান্ত নিয়েছিলেন, তা সত্যিই সঠিক ছিল। যাঁরা সেই সময় 'হামলাওয়ার খবরদার' (আক্রমণকারীদের হুঁশিয়ারি) স্লোগান তুলেছিলেন, তাঁরা সঠিক ছিলেন এবং তাঁদের দেওয়া আত্মত্যাগ ছিল সম্পূর্ণ যৌক্তিক। এখন নিয়ন্ত্রণরেখার ওপারে জম্মু ও কাশ্মীরের যে অংশ রয়েছে, সেখানকার পরিস্থিতি দেখলে বেদনা, অনুশোচনা এবং গভীর মনোকষ্ট হয়। আমি বুঝি, ২০১৯ সালে যদি আমাদের পরিস্থিতির পরিবর্তন না হতো, তবে হয়তো সেই অঞ্চলের জম্মু ও কাশ্মীরের মানুষ এখন আমাদের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার জন্য আন্দোলন করত। জম্মু ও কাশ্মীরের ওই অংশটি আমাদেরই। আমরা সেখানকার মানুষদের নিজেদেরই একজন বলে মনে করি—তাঁদের কেউই অপরিচিত বা বহিরাগত নন।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ