(আপডেট) টুলু মণ্ডলের দুর্নীতির তদন্তে বোলপুরে জোড়া তল্লাশি, প্রাক্তন নিরাপত্তারক্ষীর ফ্ল্যাটে পুলিশ
বোলপুর, ১৫ আগস্ট (হি.স.):বীরভূমের পাথর ব্যবসায়ী নিজামউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে বোলপুরে জোড়া তল্লাশি অভিযান চালাল পুলিশ। বোলপুর বাইপাসের একটি আবাসন প্রকল্পে একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে
পুলিশ


বোলপুর, ১৫ আগস্ট (হি.স.):বীরভূমের পাথর ব্যবসায়ী নিজামউদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডলের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে বোলপুরে জোড়া তল্লাশি অভিযান চালাল পুলিশ। বোলপুর বাইপাসের একটি আবাসন প্রকল্পে একাধিক ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। পুলিশ সূত্রে খবর, ওই আবাসনে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন নিরাপত্তারক্ষী সেহেগেল হোসেনের ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। সেখান থেকে টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি।

একই আবাসনের আরও একটি ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালানো হয়। পাশাপাশি বোলপুরের খাসপাড়ায় টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের বিলাসবহুল বাড়িতেও তল্লাশি চালাতে যায় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক কোটি টাকা মূল্যের ওই বাড়িতে সুইমিং পুল-সহ একাধিক অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে।

তল্লাশি ঘিরে গোটা এলাকা বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে ঘিরে রাখা হয়েছে। উদ্ধার হওয়া টাকা ও অন্যান্য সামগ্রী খতিয়ে দেখা হচ্ছে। টুলু মণ্ডলের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তল্লাশি থেকে কী কী তথ্য বা নথি উদ্ধার হয়, তা তদন্তের পরই স্পষ্ট হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande