স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন দিল্লির মুখ্যমন্ত্রী রেখার
নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শনিবার সকালে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানে স্কুলপড়ুয়া ও এনসিসি
স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন দিল্লির মুখ্যমন্ত্রী রেখার


নয়াদিল্লি, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। শনিবার সকালে দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন। এই অনুষ্ঠানে স্কুলপড়ুয়া ও এনসিসি ক্যাডেটদের কুচকাওয়াজ এবং দেশাত্মবোধক পরিবেশনা ছিল চোখে পড়ার মতো।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বলেন, আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন পূর্ববর্তী সরকারের কাছ থেকে আমাদের অনেকগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল—যার মূলে ছিল প্রশাসনিক স্থবিরতা, আর্থিক অব্যবস্থাপনা, অসমাপ্ত প্রকল্প এবং মৌলিক অবকাঠামো ও পরিষেবার প্রতি অবহেলা। তবে আমাদের সরকার এই চ্যালেঞ্জগুলিকে পরিবর্তনের সুযোগ হিসেবে গ্রহণ করে এবং প্রথম দিন থেকেই সমাধানের লক্ষ্যে ফলাফল-কেন্দ্রিক কর্মপন্থা নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande