ইন্ডিপেন্ডেন্স ডে-র জায়গায় ‘স্বরাজ দিবস’ পালন করার দাবি শান্তনু ঠাকুরের
উত্তর ২৪ পরগনা, ১৫ আগস্ট (হি স)। ভারত যখন স্বাধীন হয়েছে তার আগে থেকে দেশ আত্মনির্ভর ছিল। ব্রিটিশ আসার আগে ভারতের জিডিপি ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার ছিল। ব্রিটিশ ছেড়ে যাওয়ার সময় সেটি শূন্যতে নেমে গিয়েছিল। অর্থাৎ, আমরা সবসময়ই স্বাধীন ছিলাম।” শনিবার স্
ইন্ডিপেন্ডেন্স ডে-র জায়গায় ‘স্বরাজ দিবস’ পালন করার দাবি শান্তনু ঠাকুরের


উত্তর ২৪ পরগনা, ১৫ আগস্ট (হি স)। ভারত যখন স্বাধীন হয়েছে তার আগে থেকে দেশ আত্মনির্ভর ছিল। ব্রিটিশ আসার আগে ভারতের জিডিপি ২০ ট্রিলিয়ন মার্কিন ডলার ছিল। ব্রিটিশ ছেড়ে যাওয়ার সময় সেটি শূন্যতে নেমে গিয়েছিল। অর্থাৎ, আমরা সবসময়ই স্বাধীন ছিলাম।”

শনিবার স্বাধীনতা দিবসে বনগাঁয় ইন্টিগ্রেটেড চেকপোস্ট এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করার অনুষ্ঠানে এ কথা বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। মন্ত্রীর দাখিল করা হিসেব নিয়ে অনেকের মনে অবশ্য ধন্দ রয়েছে। তিনি বলেন, আমার মনে হয় এই ইন্ডিপেন্ডেন্স ডে কথাটি ডিকশনারি থেকে তুলে দেওয়া উচিত। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছি ইন্ডিপেন্ডেন্স কথাটি ডিকশনারি থেকে তুলে দেওয়া উচিত। ব্রিটিশের লাগানো তকমা আমরা কতদিন কাঁধে নিয়ে বয়ে বেড়াব?

শান্তনুবাবুর মতে, ভারত আগে স্বাধীনই ছিল। ইংরেজরা এই দেশ দখল করেছিল। 'ইন্ডিপেন্ডেন্স ডে' কথাটি ব্রিটিশদের দেওয়া। তাঁর মতে, “এদিন থেকে আমাদের নতুন রাজত্বের দিবস পালন হয়েছিল। তাই এই দিনকে স্বরাজ দিবস হিসেবে পালন করা হোক।

তিনি বলেন, বিশ্বের সব থেকে বড় গণতন্ত্র ভারতবর্ষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে দেশের প্রগতি হচ্ছে। পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গত ৫০ বছর ধরে পিছিয়ে থাকা বাংলাকে এগিয়ে নিয়ে যাবেন। আগামী দিনে পশ্চিমবঙ্গ ভারতকে দিশা দেখাবে, মনে করি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande