বস্তারের নকশাল-অধ্যুষিত অঞ্চলে স্বাধীনতা দিবস উদযাপনে সন্তোষ প্রকাশ শাহর
কলকাতা, ১৫ আগস্ট (হি. স. ) : ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে শনিবারের স্বাধীনতা দিবস উদযাপনে সন্তোষ প্রকাশ করে বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্সবার্তায় প্রাপ্ত একটি ভিডিয়ো যুক্ত করে লিখেছেন, “কুরেগুট্টা পাহাড়—যা একসময়
বস্তারের নকশাল-অধ্যুষিত অঞ্চলে স্বাধীনতা দিবস উদযাপনে সন্তোষ প্রকাশ শাহর


কলকাতা, ১৫ আগস্ট (হি. স. ) : ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে শনিবারের স্বাধীনতা দিবস উদযাপনে সন্তোষ প্রকাশ করে বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তিনি এক্সবার্তায় প্রাপ্ত একটি ভিডিয়ো যুক্ত করে লিখেছেন, “কুরেগুট্টা পাহাড়—যা একসময় ছিল নকশাল সন্ত্রাসের ঘাঁটি—সেখানে আজ গর্বের সাথে উড়ছে ত্রিবর্ণরঞ্জিত পতাকা এবং অত্যন্ত ধুমধাম করে পালিত হচ্ছে স্বাধীনতা উৎসব। যেখানে একসময় বন্দুকের গর্জন শোনা যেত, সেখানে আজ ধ্বনিত হচ্ছে দেশপ্রেমের সুর। লাল মাটির ওপর উড়তে থাকা এই ত্রিবর্ণরঞ্জিত পতাকা নকশাল-মুক্ত এক নতুন বাস্তারের শক্তি, অগ্রগতি ও আত্মবিশ্বাসের প্রতীক।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande