রাঁচিতে ২২-তম দিনে পড়ল আন্দোলন, তিরঙ্গা যাত্রা পড়ুয়াদের
রাঁচি, ১৫ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচিতে শনিবার পড়ুয়াদের আন্দোলন ২২-তম দিনে পড়েছে। নিজেদের দাবি আদায়ে এখনও অনড় পড়ুয়ারা। এরই মধ্যে ৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন বিশাল ''তিরঙ্গা র্যালি'' নিয়ে রাঁচির অ্যালবার্ট এক্কা চকে পৌঁছন শিক্ষার্থীরা।
রাঁচিতে ২২-তম দিনে পড়ল আন্দোলন, তিরঙ্গা যাত্রা পড়ুয়াদের


রাঁচি, ১৫ আগস্ট (হি.স.): ঝাড়খণ্ডের রাঁচিতে শনিবার পড়ুয়াদের আন্দোলন ২২-তম দিনে পড়েছে। নিজেদের দাবি আদায়ে এখনও অনড় পড়ুয়ারা। এরই মধ্যে ৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন বিশাল 'তিরঙ্গা র্যালি' নিয়ে রাঁচির অ্যালবার্ট এক্কা চকে পৌঁছন শিক্ষার্থীরা। জয়পাল সিং মুন্ডা স্টেডিয়াম থেকে শিক্ষার্থীদের এই তিরঙ্গা যাত্রা শুরু হয়, ত্রিবর্ণ রঞ্জিত পতাকা হাতে নিয়ে বিশাল ‘তিরঙ্গা র্যালি’-তে বহু শিক্ষার্থী অংশ নেন।

হুইলচেয়ারে বসে র্যালিতে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, পুরো দেশ যখন 'তিরঙ্গা দিবস' উদযাপন করছে, তখন আমরা প্রতিবাদ চালিয়ে যাচ্ছি; অথচ সরকার আমাদের দাবি পূরণে প্রস্তুত নয়। ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতো এবং অন্যান্য ছাত্রনেতারা এদিন ‘তিরঙ্গা যাত্রা’-য় অংশ নেওয়ার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু, পুলিশ তাঁদের অংশ নেওয়া থেকে বিরত রাখে। দেবেন্দ্রকে রাঁচির সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande