বেঙ্গালুরুতে গ্রেফতার সন্দেহভাজন জঙ্গি, বাড়ি বাদুড়িয়ায়
বাদুড়িয়া, ১৫ আগস্ট (হি.স.):তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যোগাযোগের অভিযোগে বেঙ্গালুরু থেকে ২৫ বছরের আশাফুল মালিককে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ। রাজ্য পুলিশের এসটিএফের সহযোগিতায় যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি উত্ত
আশাফুল


বাদুড়িয়া, ১৫ আগস্ট (হি.স.):তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে যোগাযোগের অভিযোগে বেঙ্গালুরু থেকে ২৫ বছরের আশাফুল মালিককে গ্রেফতার করেছে কর্ণাটক পুলিশ। রাজ্য পুলিশের এসটিএফের সহযোগিতায় যৌথ অভিযানে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার যশাইকাটি আটঘরা গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়ায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সাল থেকে বেঙ্গালুরুর জিগানি এলাকায় একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করতেন আশাফুল। সেখানে কর্মরত অবস্থাতেই টিটিপির সঙ্গে তাঁর যোগাযোগ তৈরি হয় বলে তদন্তকারীদের দাবি। বেঙ্গালুরুতে বসে অনলাইনে ওই সংগঠনের বিভিন্ন কার্যকলাপের সঙ্গে তিনি যুক্ত ছিলেন বলেও অভিযোগ।

তদন্তকারীদের আরও দাবি, আশাফুল আফগানিস্তানের ভিসার জন্য আবেদন করেছিলেন। তাঁর মোবাইল ফোন থেকে একটি অডিয়ো রেকর্ডিংও উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কর্ণাটক পুলিশ তাঁকে গ্রেফতার করার পর শনিবার রাজ্য পুলিশের এসটিএফের সহযোগিতায় বাদুড়িয়ায় তাঁর বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে কী কী উদ্ধার হয়েছে, সে বিষয়ে তদন্তকারী সংস্থার তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ধৃতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যোগাযোগের অভিযোগের তদন্ত চলছে। অভিযোগগুলি এখনও তদন্তাধীন এবং আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাঁকে দোষী বলা যাবে না।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande