স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন
কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে সামাজিক মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, আজ ১৫ আগস্ট, ভারতের ৮০-তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে মা ভারত
স্বাধীনতা দিবসের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন


কলকাতা, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার সকালে সামাজিক মাধ্যমে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, আজ ১৫ আগস্ট, ভারতের ৮০-তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনে মা ভারতীর সেই সব বীর সন্তানদের স্মরণ করি, যাঁরা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের এই স্বাধীন ভারত উপহার দিয়েছেন। তাঁদের ত্যাগ ও সংগ্রামের ফলেই আজ আমরা মুক্ত আকাশের নিচে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি।

মুখ্যমন্ত্রী আরও লেখেন, স্বাধীনতা শুধু একটি শব্দ নয়, এটি একটি দায়িত্ব। দেশের প্রতি ভালোবাসা, ঐক্য ও সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব। আসুন, আমরা সবাই মিলে একটি উন্নত, শক্তিশালী ও সমৃদ্ধ ভারত গড়ার শপথ নিই। সকল ভারতবাসীকে জানাই ৮০-তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জয় হিন্দ! বন্দে মাতরম!

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন। রেড রোডে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রেড রোডে চলে রাজ্য পুলিশ-সহ বিভিন্ন দফতরের ট্যাবলো। ছিল ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি দিয়ে সাজানো ট্যাবলোও। এ দিন নেতাজির মূর্তিতে মালা দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। তার পরে শুরু হয় কুচকাওয়াজ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande