জন্মদিনে ঋষি অরবিন্দর বাড়ি গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন শুভেন্দু অধিকারীর
কলকাতা, ১৫ আগস্ট (হি. স. ) : ঋষি অরবিন্দের বাসভবনে গিয়ে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী তুলে ধরেন আজকের দিনে জাতীয়তাবাদী এই নেতার গুরুত্ব। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিশেষ করে ধন্যবাদ জানান প্রধান
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১৫ আগস্ট (হি. স. ) : ঋষি অরবিন্দের বাসভবনে গিয়ে তাঁর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন শুভেন্দু অধিকারী। সংক্ষিপ্ত ভাষণে মুখ্যমন্ত্রী তুলে ধরেন আজকের দিনে জাতীয়তাবাদী এই নেতার গুরুত্ব। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বিশেষ করে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।

১৫ আগস্ট মহান স্বাধীনতা সংগ্রামী ঋষি অরবিন্দর জন্মদিন। এতদিন এই মনীষী স্মরণে বড় মাপের উদযাপন কম হতো। কিন্তু বদলের বাংলায় জাতীয়তাবাদী নেতাদের যথাযথ সম্মান দেওয়ার রীতি বর্তমান। এক্ষেত্রে অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। শনিবার সকালে স্বাধীনতা দিবস উদযাপনের পর বিকেলে মুখ্যমন্ত্রী চলে যান শেক্সপিয়র সরণিতে, ঋষি অরবিন্দের বাসভবনে।

মুখ্যমন্ত্রীর কথায়, ‘‘মোদীজিকে বিশেষ করে ধন্যবাদ। ঋষি অরবিন্দের যোগচর্চার কথা ভুলে গিয়েছিল সবাই। উনি সেই অভ্যাস ফিরিয়ে এনেছেন। আন্তর্জাতিক যোগ দিবস দেশজুড়ে পালিত হয়। আমি মনে করি, ঋষি অরবিন্দের জীবনী আরও বেশি চর্চা হোক। এই যে তাঁর বাড়ি, এটা হেরিটেজ ভবন। এর রক্ষণাবেক্ষণ আমাদেরই দায়িত্ব।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande