
চেন্নাই, ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। শনিবার সকালে চেন্নাইয়ে রাজ্য সচিবালয়ে ৮০-তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ত্রিবর্ণরঞ্জিত পতাকা উত্তোলন করেন তিনি। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় বলেন, আমি তামিলনাড়ুর সেই সব মানুষকে কুর্নিশ জানাই, যারা জাতি ও ধর্মের ভেদাভেদ ভুলে এবং অর্থ ও পেশিশক্তির প্রলোভন প্রত্যাখ্যান করে জনমুখী ও সামাজিক ন্যায়বিচারভিত্তিক সরকার প্রতিষ্ঠায় আমাদের বিপুল সমর্থন জুগিয়েছেন। দুর্নীতিমুক্ত সরকার গঠনের লক্ষ্যে আমরা এখন সর্বাত্মক তৎপরতা চালাচ্ছি; আমরা চাই আমাদের জনগণ দুর্নীতির বিরুদ্ধে 'জিরো টলারেন্স' বা শূন্য সহনশীলতার মনোভাব গড়ে তুলুক। তাই রাজ্যকে দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার জন্য আমরা আমাদের কর্মকর্তা ও রাজ্যের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ