ফের সাফল্য এসটিএফ-এর, এবার পাক গুপ্তচর সন্দেহে ধৃত ৩
কোচবিহার, ১৫ আগস্ট (হি.স.): কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফানগঞ্জ থেকে পাক গুপ্তচর সন্দেহে দু''জনকে গ্রেফতার করল এসটিএফ। তারা আইএসআই এজেন্ট হিসাবে কাজ করত বলে অভিযোগ। ধৃতদের মধ্যে রশিদ উল হক এবং নুর নাসিরুদ্দিন আলিকে শুক্রবার কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফা
ফের সাফল্য এসটিএফ-এর, এবার পাক গুপ্তচর সন্দেহে ধৃত ৩


কোচবিহার, ১৫ আগস্ট (হি.স.): কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফানগঞ্জ থেকে পাক গুপ্তচর সন্দেহে দু'জনকে গ্রেফতার করল এসটিএফ। তারা আইএসআই এজেন্ট হিসাবে কাজ করত বলে অভিযোগ। ধৃতদের মধ্যে রশিদ উল হক এবং নুর নাসিরুদ্দিন আলিকে শুক্রবার কোচবিহারের সাহেবগঞ্জ ও তুফানগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেরা করে উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়া থেকে সফিকুল ইসলাম নামে আরও এক জনকে গ্রেফতার করা হয়।

বেআইনি ভাবে ভারতীয় সংস্থার মোবাইল সিম কার্ড তুলে তা পাকিস্তানে বসে থাকা আইএসআই গুপ্তচরদের কাছে চালান করে দেওয়ার অভিযোগে এই ৩ জনের বিরুদ্ধে। পুলিশ সূত্রের খবর, ধৃতেরা আন্তর্জাতিক চোরা চালান চক্রের সঙ্গে জড়িত। অভিযোগ, তারা এ দেশের মোবাইল সিম কিনে পাকিস্তানি এজেন্টের কাছে বিক্রি করে দিত বা চালান করে দিত। পাকিস্তানে ভারতীয় সিম ব্যবহার হচ্ছে জানতে পেরেই তদন্তে নামে পুলিশ। এই চক্রে আরও কয়েক জন যুক্ত রয়েছে বলে সন্দেহ পুলিশের।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande