
কোচবিহার, ১৫ আগস্ট (হি.স.): পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ধৃত ৩ জনকে শনিবার কোচবিহারের দিনহাটা আদালতে পেশ করা হয়। বিচারক তাদের ১৪ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে। স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) একটি বিশেষ দল পাকিস্তানি আইএসআই এজেন্ট সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে। শুক্রবার গভীর রাতে দিনহাটা-২ ব্লকের সাহেবগঞ্জ এলাকায় এসটিএফ এই অভিযান চালায়।
শনিবার তাদের দিনহাটা আদালতে হাজির করা হলে বিচারক সবাইকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সীমান্ত-সংলগ্ন দিনহাটা এলাকায় সন্দেহভাজন তিন গুপ্তচরের গ্রেফতারির ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর অনুযায়ী, ধৃতদের মধ্যে একজনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকায়, অন্যজনের বাড়ি বলরামপুরে এবং তৃতীয়জনের বাড়ি সাহেবগঞ্জ থানার অন্তর্গত থোরাইখানা এলাকায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ