আরামবাগে কংগ্রেসের উদ্যোগে ৮০তম স্বাধীনতা দিবস পালন
আরামবাগ, ১৫আগস্ট (হি.স.): আরামবাগ ব্লক ও টাউন কংগ্রেসের উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার বার্তা দেন কং
আরামবাগে  কংগ্রেসের উদ্যোগে স্বাধীনতা দিবস পালন


আরামবাগ, ১৫আগস্ট (হি.স.): আরামবাগ ব্লক ও টাউন কংগ্রেসের উদ্যোগে শনিবার যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস পালন করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার বার্তা দেন কংগ্রেস নেতৃত্ব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ পাল, টাউন কংগ্রেস সভাপতি আনসার আলী খন্দকার, জেলার মেম্বার নাজির হোসেন চৌধুরী, শেখ আসগর ইমাম, সেবা দলের চেয়ারম্যান গোপীনাথ কুণ্ডু, প্রাক্তন টাউন কংগ্রেস সভাপতি সুশোভন ঘোষ, গণেশ দাস এবং আরামবাগ বিধানসভার ২০২৬ সালের কংগ্রেস প্রার্থী সুশীল সাঁতরা-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সংবিধান, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে কংগ্রেস কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande