দীর্ঘ ৮ বছর পর আরামবাগ-পান্ডুগ্রাম রোডে ফের বাস পরিষেবা
আরামবাগ , ১৫ আগস্ট (হি.স.): আট বছর ধরে বন্ধ থাকার পর স্বাধীনতা দিবসের দিন, শনিবার, ফের আরামবাগ-পান্ডুগ্রাম রোডে শুরু হল বাস পরিষেবা। টোটোর দৌরাত্ম্যের কারণে দীর্ঘদিন এই রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে
আট বছর পর সূচনা হলো বাস পরিষেবা


আরামবাগ , ১৫ আগস্ট (হি.স.): আট বছর ধরে বন্ধ থাকার পর স্বাধীনতা দিবসের দিন, শনিবার, ফের আরামবাগ-পান্ডুগ্রাম রোডে শুরু হল বাস পরিষেবা। টোটোর দৌরাত্ম্যের কারণে দীর্ঘদিন এই রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়তে হত সাধারণ মানুষকে। নতুন করে বাস পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি এলাকার বাসিন্দারা। আরামবাগ বাসস্ট্যান্ড থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক সূচনা করেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তাঁদের উদ্যোগ এবং আরামবাগ বাস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই রুটে ফের বাস চলাচল শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি সমিত তালুকদার, বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা মধুমিতা ভট্টাচার্য-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। দীর্ঘদিন পর বাস পরিষেবা চালু হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে দেখা যায় খুশির আবহ। তাঁদের মতে, এই রুটে বাস চলাচল শুরু হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের সমস্যা অনেকটাই মিটবে এবং আরামবাগ ও পান্ডুগ্রাম রোডের বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande