স্বাধীনতা দিবসে কল্যাণ শ্রী থেকে আঙ্গারসন পর্যন্ত পথযাত্রা
হুগলি , ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতার গৌরবময় ইতিহাস স্মরণ এবং বীর শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কল্যাণ শ্রী থেকে আঙ্গারসন পর্যন্ত এক পথযাত্রার আয়োজন করা হয়। পথযাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা
স্বাধীনতা দিবসের পদযাত্রায় মন্ত্রি সুমনা সরকার


হুগলি , ১৫ আগস্ট (হি.স.): স্বাধীনতার গৌরবময় ইতিহাস স্মরণ এবং বীর শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে কল্যাণ শ্রী থেকে আঙ্গারসন পর্যন্ত এক পথযাত্রার আয়োজন করা হয়। পথযাত্রায় জাতীয় পতাকা হাতে নিয়ে অংশগ্রহণকারীরা দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুমনা সরকার। জাতীয় পতাকার ছায়ায় একসঙ্গে পথচলার পাশাপাশি অংশগ্রহণকারীদের কণ্ঠে ধ্বনিত হয় ‘জয় হিন্দ’ স্লোগান। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতার ইতিহাসকে স্মরণ করে এদিনের কর্মসূচিতে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরা হয়।

মন্ত্রী সুমনা সরকার-সহ উপস্থিত সকলেই স্বাধীনতার মূল্যবোধ, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকারের কথা তুলে ধরেন। স্বাধীনতা দিবসের এই পথযাত্রাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande