
নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): রাষ্ট্রপতি ভবনের অমৃত উদ্যান সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। রবিবার থেকে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অমৃত উদ্যান খোলা থাকবে। এই সময়ে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অমৃত উদ্যানে প্রবেশাধিকার থাকবে। দর্শনার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশ করতে পারবেন ৩৫ নম্বর, নর্থ অ্যাভিনিউ রোডের গেট দিয়ে। অনলাইন বুকিং বাধ্যতামূলক — নির্দিষ্ট দিনের স্লট আগের দিন সকাল ১০টার মধ্যে বুক করতে হবে। শুধুমাত্র সোমবার রক্ষণাবেক্ষণের জন্য বন্ধ থাকবে।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দর্শনার্থীদের প্রবেশ ও প্রস্থানের জন্য নর্থ অ্যাভিনিউ রোডের কাছে অবস্থিত ৩৫ নম্বর গেটটি ব্যবহার করতে হবে। অমৃত উদ্যানে প্রবেশের জন্য কোনও মূল্য দিতে হবে না। দর্শনার্থীদের visit.rashtrapatibhavan.gov.in ওয়েবসাইটে গিয়ে আগে থেকেই অনলাইনে স্লট বুক করতে হবে। সরাসরি বা 'অন-দ্য-স্পট' বুকিংয়ের কোনও ব্যবস্থা নেই। দর্শনার্থীদের সুবিধার্থে পরিদর্শনের পথের ধারে পানীয় জলের স্টল, প্রাথমিক চিকিৎসার কেন্দ্র, বৃষ্টি থেকে আশ্রয়ের ব্যবস্থা থাকবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ