মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী
ঢাকা ও নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভবত আগামী ২৩-২৪ আগস্ট দু''দিনের ভারত সফরে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রী তারে
বাংলাদেশের প্রধানমন্ত্রী


ঢাকা ও নয়াদিল্লি, ১৬ আগস্ট (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভবত আগামী ২৩-২৪ আগস্ট দু'দিনের ভারত সফরে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ২২ সন্ধ্যায় না-কি ২৩ আগস্ট সকালের বিশেষ বিমানে দিল্লি পৌঁছবেন সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি। ভারত ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ১৭ অথবা ১৮ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের বিষয় বিস্তারিত জানানো হতে পারে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের এই সফরে দুই প্রতিবেশী দেশের সম্পর্কের নতুন মাত্র যোগ হতে পারে। তাঁর সফরসঙ্গী হিসেবে স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান-সহ সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সঙ্গে থাকতে পারেন। এই সফরকে ঘিরে উভয় দেশের মধ্যে চলছে প্রস্তুতি। এই সফর সম্পন্ন হলে এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। এটি দুই প্রতিবেশী দেশের সম্পর্কে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে প্রমাণিত হতে পারে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে, রয়েছে রাষ্ট্রীয় ডিনার পার্টি। দুই দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য, সংযোগ (কানেকটিভিটি), বিদ্যুৎ-জ্বালানি ও আঞ্চলিক নিরাপত্তা-সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে এই বৈঠকে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। দুই দিনের এই সফরটিকে একটি দ্বিপাক্ষিক কর্মসূচি হিসেবে পরিকল্পনা করা হচ্ছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা সুজন মাহমুদ সাংবাদিকদের বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক একটি স্বাভাবিক প্রক্রিয়া। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশ সফরে যাবেন এটাই কূটনীতি।

ঢাকা বেশ কিছু অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যু এবং জ্বালানি ও বিদ্যুৎ ক্ষেত্রে ভারতের কাছ থেকে আরও বড় ধরনের সহযোগিতাও কামনা করেছে। নতুন দিল্লির জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্কের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, এর আগে গত ১০ আগস্ট ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তারপর দিল্লিতে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও সাক্ষাৎ করেন দীনেশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande