প্রয়াণ বার্ষিকীতে রাজস্থানে বাজপেয়ীর মূর্তির আবরণ উন্মোচন অমিত শাহ-র
চিত্তোরগড়, ১৬ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার রাজস্থানের চিত্তোরগড়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণবার্ষিকীতে তাঁর মূর্তির আবরণ উন্মোচন করেন। এই অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার
প্রয়াণ বার্ষিকীতে রাজস্থানে বাজপেয়ীর মূর্তির আবরণ উন্মোচন অমিত শাহ-র


চিত্তোরগড়, ১৬ আগস্ট (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার রাজস্থানের চিত্তোরগড়ে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণবার্ষিকীতে তাঁর মূর্তির আবরণ উন্মোচন করেন। এই অনুষ্ঠানে রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার উপস্থিতি ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দীর্ঘ সময় বিরোধী দলে কাটিয়েছেন, কিন্তু তিনি কখনোই তাঁর নীতি-আদর্শের সঙ্গে আপস করেননি। তিনি বলেন, এই কারণেই বাজপেয়ী ‘অজাতশত্রু’—অর্থাৎ যার কোনও শত্রু নেই—হিসেবে পরিচিত ছিলেন।

রাজস্থানের চিত্তোরগড় জেলার নিমবাহেরায় আয়োজিত এই অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর একটি মূর্তির আবরণ উন্মোচন করেন অমিত শাহ। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী হিসেবে বাজপেয়ী সর্বদা ‘দেশকে অগ্রাধিকার’ দিয়েছেন এবং বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাজপেয়ীর প্রধানমন্ত্রী থাকাকালীন সময়েই ‘আদিবাসী বিষয়ক মন্ত্রক’ গঠিত হয়েছিল। তিনি বলেন, আদিবাসী সমাজের কল্যাণে বাজপেয়ী যেসব উদ্যোগ নিয়েছিলেন, বর্তমান সরকার আদিবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষার লক্ষ্যে একাধিক ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে সেগুলিকে আরও এগিয়ে নিয়ে গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande