বন্দেমাতরমকে অত্যন্ত শ্রদ্ধা করে কংগ্রেস : বেণুগোপাল
কোল্লাম, ১৬ আগস্ট (হি.স.): বন্দেমাতরমকে কংগ্রেস অত্যন্ত শ্রদ্ধা করে বলে দাবি করলেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। স্বাধীনতা দিবসে কংগ্রেস সদর দফতরে ‘বন্দে মাতরম’ নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল রবিবার বলেন, “বিজেপির কাছে সবকি
বেণুগোপাল


কোল্লাম, ১৬ আগস্ট (হি.স.): বন্দেমাতরমকে কংগ্রেস অত্যন্ত শ্রদ্ধা করে বলে দাবি করলেন কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল। স্বাধীনতা দিবসে কংগ্রেস সদর দফতরে ‘বন্দে মাতরম’ নিয়ে সৃষ্ট বিতর্কের বিষয়ে কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল রবিবার বলেন, “বিজেপির কাছে সবকিছুই রাজনৈতিক বিষয়। কিন্তু আমাদের কাছে এটি আবেগের বিষয়। এআইসিসি সদর দফতরে যা ঘটেছিল, তা আসলে যোগাযোগের একটি সমস্যা ছিল। আমরা ‘বন্দে মাতরম’-কে শ্রদ্ধা করি। ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের অবস্থান স্পষ্ট এবং যথাসময়েই আপনারা তা বুঝতে পারবেন।” কেপিসিসি পুনর্গঠন প্রসঙ্গে কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল বলেন, উপযুক্ত সময়েই তা হবে। সানি জোসেফ পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande