শুভমনদের টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিবন্ধকতা এখন বৃষ্টি
কলকাতা, ১৬ আগস্ট (হি.স.): শুভমন গিলদের বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে এখন বাধা বৃষ্টি।গলে বার বার ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি। প্রথম দিনে ৭৩ ওভার ,দ্বিতীয় দিনে ৪৩ ওভার খেলা কম হল। দ্বিতীয় দিনেও ভারতের প্রথম ইনিংস শেষ হল না। দু’দিন মিলিয়ে ১১৬ ওভার ব্যাট ক
শুভমনদের টেস্ট বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিবন্ধকতা এখন বৃষ্টি


কলকাতা, ১৬ আগস্ট (হি.স.): শুভমন গিলদের বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে এখন বাধা বৃষ্টি।গলে বার বার ব্যাঘাত ঘটাচ্ছে বৃষ্টি। প্রথম দিনে ৭৩ ওভার ,দ্বিতীয় দিনে ৪৩ ওভার খেলা কম হল। দ্বিতীয় দিনেও ভারতের প্রথম ইনিংস শেষ হল না।

দু’দিন মিলিয়ে ১১৬ ওভার ব্যাট করে ভারত তুলেছে ৯ উইকেটে ৪৬০ রান।

প্রথম দিনের শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ২৮৮। দ্বিতীয় দিন বৃষ্টির কারণে অনেক পরে শুরু হয়। দেবদত্ত পডিক্কল ১৩১ ও ২৭ রান করে ক্রিজ়ে ছিলেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিন বেশিক্ষণ ব্যাট করতে পারেন নি ঋষভ পন্থ। ৩৯ রানের মাথায় আউট হন তিনি।

ঋষভ পন্থ আউট হওয়ার পর ব্যাট করতে নামেন আগের দিনের ৭৭ রান করে অবসৃত আহত লোকেশ রাহুল। তিনিও বেশিক্ষণ ব্যাট করতে পারেননি। মাত্র পাঁচ রান করে ৮২ রানের মাথায় আউট হন। তার পর পডিক্কলের সঙ্গে জুটি বাঁধেন ধ্রুব জুরেল। দু’জনে মিলে দলের রান ৪০০ পার করান।

১৫০ পার করলেও দ্বিশতরান করতে পারেননি পডিক্কল। জুরেল ও এদিন ভাল খেললেন। ৫১ রান করলেন জুরেল। রবীন্দ্র জাডেজা রান না পেলেও মানব সুতার ২৪ রান করেন।

শেষ দিকে কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণের জুটি অপরাজিতা থেকে প্যাভিলিয়নে ফিরে গেছেন। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৯ উইকেটে ৪৬০। কুলদীপ ১২ ও প্রসিদ্ধ ১ রান করে খেলছেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande