
মুর্শিদাবাদ, ১৬ আগস্ট (হি.স.): বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করার পাশাপাশি গ্রেফতার করা হলো দুই পাচারকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে অভিযান চালিয়ে ডোমকল থানার পুলিশ এই সাফল্য অর্জন করে।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম কিরণ মণ্ডল ও ওয়াসিম শেখ। দু’জনেরই বাড়ি ডোমকল থানা এলাকায়। শনিবার রাতে ডোমকলের হারুরপাড়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ সেখান থেকে ৪৩৬ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করে। হাতেনাতে গ্রেফতার করা হয় কিরণ ও ওয়াসিমকে। রবিবার ধৃত দু’জনকে আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রের নেপথ্যে আর কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ডোমকল থানার পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ