মহিলা হকি বিশ্বকাপ: উদ্বোধনী ম্যাচে ভারত ও চিন পয়েন্ট ভাগাভাগি করেছে
কলকাতা, ১৬ আগস্ট (হি.স.): রবিবার আমস্টেলভেনের ওয়াগেনার স্টেডিয়ামে এফআইএইচ মহিলা হকি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত ও শক্তিশালী চিন ২-২ গোলে ড্র করেছে। এই রোমাঞ্চকর ম্যাচে ভারতের পক্ষে নবনীত কৌর (৮ম মিনিট) ও দীপিকা (২৫তম মিনিট) গোল করেন এবং চিন
মহিলা হকি বিশ্বকাপ: উদ্বোধনী ম্যাচে ভারত ও চিন পয়েন্ট ভাগাভাগি করেছে।


কলকাতা, ১৬ আগস্ট (হি.স.): রবিবার আমস্টেলভেনের ওয়াগেনার স্টেডিয়ামে

এফআইএইচ মহিলা হকি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত ও শক্তিশালী চিন ২-২ গোলে ড্র করেছে। এই রোমাঞ্চকর ম্যাচে ভারতের পক্ষে নবনীত কৌর (৮ম মিনিট) ও দীপিকা (২৫তম মিনিট) গোল করেন এবং চিনের পক্ষে জ্যাং ইয়াং ও মা নিং গোল করে সমতা ফেরান।

ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক খেলে ভারত ২-০ গোলে এগিয়ে যায়। এরপর অলিম্পিক রৌপ্যজয়ী চিন ঘুরে দাঁড়িয়ে পেনাল্টি কর্নার থেকে দুটি গোল শোধ করে।

শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুই দলই ১টি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

পুল ডি-এর পরবর্তী ম্যাচে ১৮ আগস্ট ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।এরপর ২০ আগস্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ডের।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande