(আপডেট) এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ– রাজশাহী স্টার্সকে ৪-০ গোলে উড়িয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের
কোটা কিনাবালু, ১৭ অগস্ট (হি. স.) : এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মরসুমের প্রিলিমিনারি পর্বে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। সোমবার মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে বাংলাদেশের রাজশাহী স্টার্সকে ৪-০ গোলে হারাল লাল-হলুদ শ
(আপডেট) এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগ– রাজশাহী স্টার্সকে ৪-০ গোলে উড়িয়ে অভিযান শুরু ইস্টবেঙ্গলের


কোটা কিনাবালু, ১৭ অগস্ট (হি. স.) : এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ২০২৬-২৭ মরসুমের প্রিলিমিনারি পর্বে দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল ইস্টবেঙ্গল। সোমবার মালয়েশিয়ার কোটা কিনাবালুর লিকাস স্টেডিয়ামে বাংলাদেশের রাজশাহী স্টার্সকে ৪-০ গোলে হারাল লাল-হলুদ শিবির।ইস্টবেঙ্গলের হয়ে জোড়া গোল করলেন ঘানার অলিভিয়া আনোকিয়ে। একটি করে গোল অ্যাসটাম ওরাঁও এবং সৌম্য গুগুলথের। ম্যাচের শুরু থেকেই যদিও নিয়ন্ত্রণ ছিল ভারতের আইডব্লিউএল চ্যাম্পিয়নদের হাতেই। নবম (৯) মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন আনোকিয়ে। পরবর্তী ১৭ মিনিটের ব্যবধানে ২৬ মিনিটে ২-০ করেন অ্যাসটাম।

প্রথমার্ধ শেষ হওয়ার আগে আরও একবার বিপক্ষের জালে বল জড়িয়ে দেন আনোকিয়ে। ৩৮ মিনিটে রিম্পা হালদারের ক্রস থেকে সুলাঞ্জনা রাউলের বাড়ানো বলে নিখুঁত নিশানায় গোল করেছেন তিনি। ৩-০ ব্যবধানে প্রথমার্ধের খেলায় এগিয়ে থাকে এই দল। তবে দ্বিতীয়ার্ধে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে রাজশাহী। দূরপাল্লার একটি শট থেকে গোলের সুযোগও এসেছিল, কিন্তু তা রুখে দেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক পন্থোয়ী চানু এলাংবাম। ৭১ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে সৌম্য গোল করে ম্যাচের ফলাফল ৪-০ সুনিশ্চিত করেছেন।

এবার ইস্টবেঙ্গলের সামনে আগামী বৃহস্পতিবার গুয়ামের রোভার্স এফসি এবং রবিবার আয়োজক সাবাহ এফএ। গ্রুপ পর্বে উঠবে শুধু গ্রুপের শীর্ষ দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande