ভারতের স্পিনারদের দাপটে শ্রীলঙ্কার প্রথম ইনিংস ২৮৪ রানে শেষ
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): গলে প্রথম টেস্টের তৃতীয় দিনে সোমবার ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৮৪ রানে। ১৭৮ রানের লিড পেয়েছে টিম ইন্ডিয়া। একটা সময় শ্রীলঙ্কা ৯০ রানে ৫ উইকেট হারিয়েছিল। সোনাল দিনুশার লাড়ুক শতরান ও এন
ভারতের স্পিনারদের দাপটে শ্রীলংকার প্রথম ইনিংসে ২৮৪ রানে শেষ।


কলকাতা, ১৭ আগস্ট (হি.স.): গলে প্রথম টেস্টের তৃতীয় দিনে সোমবার ভারতের ৪৬২ রানের জবাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ হয়েছে ২৮৪ রানে। ১৭৮ রানের লিড পেয়েছে টিম ইন্ডিয়া।

একটা সময় শ্রীলঙ্কা ৯০ রানে ৫ উইকেট হারিয়েছিল। সোনাল দিনুশার লাড়ুক শতরান ও এন ডিকওয়েলার ৮০ রানের ইনিংস না খেললে এই রানে পৌঁছাতে পারতো না শ্রীলঙ্কা। এই দুই ব্যাটসম্যান ১৪৬ রানের পার্টনারশিপ গড়েন। ভারতের সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন মানব সুথার। এছাড়া রবীন্দ্র জাদেজা তিনটি, একটি করে উইকেট নিয়েছেন সিরাজ, কৃষ্ণা ও কুলদীপ। এদিন রবীন্দ্র জাদেজা দুটি উইকেট নেয়ার পর টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ টেস্ট ক্রিকেটার হিসেবে ৪০০০ রান ও ৩৫০টি উইকেট নিয়েছেন।

ভারত এখন প্রথম ইনিংসে ১৭৮ রানে এগিয়ে রয়েছে। শ্রীলঙ্কার ইনিংস ২৮৪ রানে শেষ হওয়ার পর আবার বৃষ্টি নামে। এরপর আম্পায়াররা তৃতীয় দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande