
কলকাতা, ১৭ আগস্ট (হি.স.) : এশিয়ান ফুটবলে দারুণ শুরু করেছে ইস্ট বেঙ্গল মহিলা ফুটবল দল। সোমবার মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি মহিলা চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের রাজশাহী স্টারস এফসি-কে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-হলুদ ব্রিগেড। দলের হয়ে ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকিয়ে দুটি গোল করেন এবং অস্টম ওরাওঁ ও সৌম্য গুগুলথ একটি করে গোল করেন।আগামী বৃহস্পতিবার গুয়ামের রোভার্স এফসি-র মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি