
কলকাতা, ১৮ আগস্ট (হি.স.): সোমবার কোয়ার্টার ফাইনাল শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডুরান্ড কাপ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শিলং লাজং এবং জামশেদপুর এফসি-র মতো দলগুলো এই পর্যায়ে বিদায় নিয়েছে এবং চারটি দল সেমিফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে।
ডুরান্ড কাপ ২০২৬:
সেমিফাইনালে উত্তীর্ণ দলগুলোর পূর্ণাঙ্গ তালিকা:
ইস্টবেঙ্গল
মোহনবাগান
নর্থইস্ট ইউনাইটেড এফসি
স্পোর্টিং ক্লাব দিল্লি
ডুরান্ড কাপ ২০২৬ সেমিফাইনালের সময়সূচী:
১৯ আগস্ট — ইস্টবেঙ্গল বনাম এসসি দিল্লি, বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতায় সন্ধ্যা ৭টা।
২০ আগস্ট — নর্থইস্ট ইউনাইটেড বনাম মোহনবাগান, জওহরলাল নেহেরু স্টেডিয়াম, শিলং।
সন্ধ্যা ৭টা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি