২.৮০ লক্ষ টাকা ঘুষ নিতে গ্রেফতার সাইবার ক্রাইম থানার চার পুলিশকর্মী
জয়পুর, ১৮ আগস্ট (হি.স.): সাইবার ক্রাইম থানায় নথিভুক্ত মামলায় এক ব্যক্তির ভাইয়ের নাম বাদ দেওয়ার বিনিময়ে ২.৮০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে চার পুলিশকর্মীকে গ্রেফতার করল দুর্নীতি দমন ব্যুরো (এসিবি)। মঙ্গলবার সিকার ইউনিটের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

এসিবি সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশকর্মীরা মামলায় ওই ব্যক্তির ভাইয়ের নাম বাদ দেওয়ার জন্য প্রথমে চার লক্ষ টাকা ঘুষ দাবি করেন। পরে দরদাম করে ২.৮০ লক্ষ টাকায় রফা হয়। অভিযোগ পাওয়ার পর ১৭ আগস্ট ঘুষ চাওয়ার বিষয়টি যাচাই করে এএবির দল। অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার ফাঁদ পেতে গ্রেফতার করা হয় অভিযুক্তদের।

এসিবি-র মহাপরিচালক গোবিন্দ গুপ্ত জানান, জয়পুরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ড. রামেশ্বর সিংয়ের তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। সিকার অতিরিক্ত পুলিশ সুপার বিজয় কুমারের নেতৃত্বে পুলিশ ইন্সপেক্টর সুভাষ মীলের দল অভিযানে অংশ নেয়।

অভিযানের সময় সাব-ইন্সপেক্টর যশবন্ত সিং, কনস্টেবল পবন ত্রিপাঠী, কনস্টেবল সোহনলাল এবং কনস্টেবল গৌরব চারগের উপস্থিতিতে সোহনলাল অভিযোগকারীর কাছ থেকে ২.৮০ লক্ষ টাকা নেন। এরপর চার পুলিশকর্মীকেই গ্রেফতার করা হয়। ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande