নেপাল সফরে ভারতীয় সেনাপ্রধান, প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
কাঠমান্ডু, ১৮ আগস্ট (হি.স.): নেপাল সফররত ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠ মঙ্গলবার প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে নেপাল ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সিংহদরবারে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কার্যালয়ে আয়োজিত এই সাক্ষাতে নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তবও উপস্থিত ছিলেন। নেপালি সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিগদেলের আনুষ্ঠানিক আমন্ত্রণে জেনারেল ধীরজ শেঠ চার দিনের নেপাল সফরে রবিবার কাঠমান্ডু পৌঁছন। সফরকালে দুই দেশের সামরিক সম্পর্ক ও সহযোগিতা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে।

রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শীতল নিবাসে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে জেনারেল ধীরজ শেঠকে নেপালি সেনাবাহিনীর পক্ষ থেকে ‘মানদ মহারথী’ সম্মান প্রদান করেন। একই দিনে নেপালি সেনাপ্রধান জেনারেল অশোকরাজ সিগদেল ও ভারতীয় সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও হয়। বৈঠকে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য

 rajesh pande