স্পেসওয়াক করে ইতিহাস গড়লেন সোফি এডেনো, প্রথম ফরাসি ও দ্বিতীয় ইউরোপীয় মহিলা মহাকাশচারী
প্যারিস, ১৮ আগস্ট (হি.স.): আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বেরিয়ে স্পেসওয়াক করে ইতিহাস গড়লেন ফরাসি মহাকাশচারী সোফি এডেনো। মঙ্গলবার তিনি প্রথম ফরাসি মহিলা মহাকাশচারী হিসেবে স্পেসওয়াক করার কৃতিত্ব অর্জন করেন। তাঁর সঙ্গে স্পেসওয়াকে অংশ নে
স্পেসওয়াক করে ইতিহাস গড়লেন সোফি এডেনো, প্রথম ফরাসি ও দ্বিতীয় ইউরোপীয় মহিলা মহাকাশচারী


প্যারিস, ১৮ আগস্ট (হি.স.): আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে বেরিয়ে স্পেসওয়াক করে ইতিহাস গড়লেন ফরাসি মহাকাশচারী সোফি এডেনো। মঙ্গলবার তিনি প্রথম ফরাসি মহিলা মহাকাশচারী হিসেবে স্পেসওয়াক করার কৃতিত্ব অর্জন করেন। তাঁর সঙ্গে স্পেসওয়াকে অংশ নেন মার্কিন মহাকাশচারী অনিল মেনন।

প্রায় সাড়ে ছয় ঘণ্টার এই মহাকাশ অভিযানে আইএসএস-এর বাইরে একটি গুরুত্বপূর্ণ অ্যান্টেনা পরিবর্তনের কথা রয়েছে। এই অ্যান্টেনার মাধ্যমে মহাকাশ স্টেশনটি আমেরিকার হিউস্টনে অবস্থিত মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বজায় রাখে।

পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত আইএসএস থেকে বেরিয়ে ৪৪ বছর বয়সি এডেনো বলেন, “আমি বাইরে আছি।” তাঁর এই মুহূর্তের সঙ্গেই ফ্রান্সের মহাকাশ অভিযানের ইতিহাসে যুক্ত হল নতুন অধ্যায়।

এই কৃতিত্বের সঙ্গে এডেনো স্পেসওয়াক করা দ্বিতীয় ইউরোপীয় মহিলা মহাকাশচারীও হলেন। তাঁর আগে ২০২২ সালে এই কৃতিত্ব অর্জন করেছিলেন ইতালির মহাকাশচারী সামান্থা ক্রিস্টোফোরেত্তি।

এডেনোর এই সাফল্য মহাকাশ বিজ্ঞানে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ অবদানকেই তুলে ধরেছে। তাঁর স্পেসওয়াককে ফ্রান্সের পাশাপাশি গোটা ইউরোপের জন্যও গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande