গলে ৬০০ তম টেস্টে জয় পেল ভারত, সুতারের ১০ উইকেটে
গল, ১৯ আগস্ট (হি.স.): চতুর্থ দিনের শেষে ভারত জয়ের দোর গোড়াতেই ছিল। পঞ্চম দিনে শ্রীলঙ্কা কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারল না। ভারত সহজেই ম্যাচটা জিতে নিল। ভারতের ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গলে বুধবার পঞ্চম ও শেষ দিনে সকালের সেশনে শ্রীলঙ্কার স্ক
গলে ৬০০ তম টেস্টে জয় পেল ভারত, সুতারের ১০ উইকেটে


গল, ১৯ আগস্ট (হি.স.): চতুর্থ দিনের শেষে ভারত জয়ের দোর গোড়াতেই ছিল। পঞ্চম দিনে শ্রীলঙ্কা কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারল না। ভারত সহজেই ম্যাচটা জিতে নিল।

ভারতের ৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গলে বুধবার পঞ্চম ও শেষ দিনে সকালের সেশনে শ্রীলঙ্কার স্কোর ছিল ৬ উইকেটে ১৭৫। কিন্তু দ্বিতীয় সেশনে ১৬ বলের মধ্যে ৪ উইকেট হারিয়ে ভারতের কাছে ১৬৫ রানে হেরে গেল শ্রীলঙ্কা।

পঞ্চম অর্থাৎ শেষ দিনে ৪ উইকেটে ৮৪ রান নিয়ে খেলতে নামে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে ৭৫ ওভার শেষেও ৬ উইকেটে ১৯৯ রান ছিল স্বাগতিকদের। কিন্তু পরের ওভারে বাঁহাতি স্পিনার মানভ সুতার বিধ্বংসী বোলিং করে একাই তুলে নেন ৩ উইকেট।

প্রথম দুই বলেই প্রবাত জয়াসুরিয়া ও সোনাল দিনুশাকে ফেরান। শেষ বলে আউট করেন লাহিরু কুমারাকে। সুতার তাঁর পরের ওভারে চতুর্থ বলে কেশারা নুয়ানথাকে আউট করে শ্রীলঙ্কাকে ২০৬ রানে অলআউট করে ভারতকে ৬০০ তম টেস্ট জয় এনে দেন।

এই জয়ে দু্ই ম্যাচের টেস্ট সিরিজে শুবমান গিলের দল ১-০তে এগিয়ে গেল।

কেরিয়ারের দ্বিতীয় টেস্ট খেলেই সুতারের ১৭ উইকেট হয়ে গেল। গত জুনে চন্ডিগড়ে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক টেস্টে ৭ উইকেট নিয়েছিলেন। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট। সব মিলিয়ে সুতার টেস্টে নিলেন ১০ উইকেট, কেরিয়ারে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট।

ঘরের বাইরে ভারতের সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে ১০ উইকেট নিলেন সুতার। তাঁকে নিয়ে অধিনায়ক শুবমান গিল বলেছেন, ‘সে দুর্দান্ত বোলিং করে, ভারতকে জয় এনে দিয়েছে। সে দারুণ সম্ভাবনাময়। দীর্ঘ সময় ধরে ভারতের হয়ে খেলতে পারে।’ ভারতের ৬০০তম টেস্টে জয় নিয়ে ভারত অধিনায়কের প্রতিক্রিয়া, ‘খুবই সন্তুষ্টির জয়।’

ভারত শ্রীলংকা দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৩ আগস্ট থেকে, চলবে ২৭ আগস্ট। দ্বিতীয় টেস্টটি হবে সিংহলী ক্রীড়া ক্লাব (এসএসসি), কলম্বোতে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande