কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা পরিত্যক্ত, প্রথম ডিভিশনে - ২ ড্র
কলকাতা ২ আগস্ট (হি. স.) : কলকাতা ফুটবল লিগে রবিবার ছুটির দিনে তিনটি ডিভিশনে মোট ১০টি খেলা ছিল। ড্র হয়েছে - ২টি খেলা। যদিও একটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এদিন দ্বিতীয় ডিভিশনের খেলা কাঁচরাপাড়াতে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ও দ্য সিটি আ্যথল
কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের ফল


কলকাতা ২ আগস্ট (হি. স.) : কলকাতা ফুটবল লিগে রবিবার ছুটির দিনে তিনটি ডিভিশনে মোট ১০টি খেলা ছিল। ড্র হয়েছে - ২টি খেলা। যদিও একটি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এদিন দ্বিতীয় ডিভিশনের খেলা কাঁচরাপাড়াতে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ও দ্য সিটি আ্যথলেটিক ক্লাব এর মধ্যেই খেলায় বল এদিন মাঠে গড়ায় নি। এদিকে, প্রথম ডিভিশনের তিনটি খেলার মধ্যে কল্যাণীতে এদিন ডালহৌসি এসি ও হাওড়া ইউনিয়নের মধ্যে খেলার ফলাফল ১-১ ব্যবধানে শেষ হয়েছে। শ্যাম মেটালিক্স অনুশীলনী ২-১ গোলের ব্যবধানে অল এয়ারলাইন্স রিক্রিয়েশন ক্লাবকে হারিয়ে দিয়েছে। বিএন আর রিক্রিয়েশন ক্লাব ২-০ গোলের ব্যবধানে জিতল। হারল কোপা ইয়ংস কর্নার।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande