থাইল্যান্ডে খেতাব জিতলেন মৌমিতা দত্ত গুরু
কলকাতা, ২ আগস্ট (হি. স.) : সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত ৩১-তম ‘মিস্টার, মিস ও মিসেস এশিয়া ওয়ার্ল্ড থাইল্যান্ড ২০২৬’ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন মৌমিতা দত্ত গুরু। ‘মিসেস এশিয়া ওয
মৌমিতা শিরোপা জয়ী


কলকাতা, ২ আগস্ট (হি. স.) : সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত ৩১-তম ‘মিস্টার, মিস ও মিসেস এশিয়া ওয়ার্ল্ড থাইল্যান্ড ২০২৬’ আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেন মৌমিতা দত্ত গুরু। ‘মিসেস এশিয়া ওয়ার্ল্ড থাইল্যান্ড ২০২৬’ খেতাব জিতেছেন তিনি । দেশে ফিরে রবিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন খেতাবজয়ী মৌমিতা।

উল্লেখ্য, এশিয়ার বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সম্মান অর্জন তাঁর ও ভারতের জন্যও এক গুরুত্বপূর্ণ প্রাপ্তি।

প্রসঙ্গতঃ মুম্বই গ্লোবালের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বিচার করা হয় ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা, প্রতিভা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার মতো নানান দিক। সংশ্লিষ্ট সেই সব ক্ষেত্রে নিজের যোগ্যতার পরিচয় দিয়ে বিজয়ীর মুকুট ছিনিয়ে নেন মৌমিতা। অনুষ্ঠানে বলিউড ও টেলিভিশনের বর্ষীয়ান অভিনেতা সুরেন্দ্র পাল সিং-কে ‘গ্লোবাল এক্সেলেন্স আইকনিক অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। অন্য দিকে, ‘মিসেস ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ২০২৬’-এর খেতাব জেতেন জেনিফার পেরেইরা। বিভিন্ন বিভাগে সম্মানিত হয়েছেন যথাক্রমে - শ্রেয়া গাট্টানি, প্রিয়া যাদব, ডিম্পল মহাপাত্র, ড. ঐশ্বর্যা সাহু, পল সুশ্রুত গোমস এবং মুস্তাফা সাবুওয়াল। সৌন্দর্য প্রতিযোগিতার গণ্ডি ছাড়িয়ে এই আন্তর্জাতিক আসর নারী ক্ষমতায়ন, সাংস্কৃতিক আদানপ্রদান এবং বিভিন্ন দেশের মধ্যে সৌহার্দ্যের বার্তাকেই বরং আরও জোরালো করে তুলেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande