জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৮, আশ্রয়কেন্দ্রে ঠাঁই বহু মানুষের
টোকিও, ২ আগস্ট (হি.স.): জাপানের কুমামোতো প্রদেশে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরে বেশ কয়েকদিন কেটে গিয়েছে, কিন্তু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বাড়ছে মৃত্যু ও আহতের সংখ্যা। বহু মানুষ গৃহহীন, তাঁদের ঠিকানা এখন অস্থায়ী আশ্রয়কেন্দ্র। প্রশাসনের সর্বশেষ
ভূমিকম্পে লণ্ডভণ্ড দক্ষিণ জাপান, মৃতের সংখ্যা বেড়ে ১৩


টোকিও, ২ আগস্ট (হি.স.): জাপানের কুমামোতো প্রদেশে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরে বেশ কয়েকদিন কেটে গিয়েছে, কিন্তু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বাড়ছে মৃত্যু ও আহতের সংখ্যা। বহু মানুষ গৃহহীন, তাঁদের ঠিকানা এখন অস্থায়ী আশ্রয়কেন্দ্র। প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ৩৮-এ পৌঁছেছে।

ইয়াতসুশিরোর একটি কাগজ কারখানা ও কাশিমার একটি শপিং মলে ধস ও বিস্ফোরণে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়ে ৪০৬টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। প্রায় ৭৯ হাজার ৭০০টি বাড়িতে পানীয় জলের সরবরাহ এবং প্রায় ১৯ হাজার টি বাড়িতে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande